Saturday, April 4, 2026

৭ দিনের মধ্যে শুভেন্দুকে তলব পুলিশের

Date:

Share post:

৭ দিনের মধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হাজিরা দেওয়ার নির্দেশ। নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ (Haldia Durgachak Police Station)। মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

শুভেন্দুর বিরুদ্ধে অতিমারি পরিস্থিতিতে অবৈধভাবে জমায়েত, অনুমতি না নিয়ে একাধিক মিছিল, পুলিশের কাজে বাধা দেওয়া এই সমস্ত অভিযোগে গত ১৬ মার্চ একটি মামলা দায়ের হয় শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে।

আরও পড়ুন: বেহাল দশা সংগঠনের, সোনিয়ার মুখে অবশ্য ঐক্যবদ্ধ কংগ্রেসের ডাক

এই মামলা তদন্তকারী আধিকারিক কাঁথি থানার (Kathi Police Station) মারফত শুভেন্দুকে নোটিশ পাঠিয়েছেন। তবে শুভেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী (Lawyer Anirban Chakraborty) এটিকে অনৈতিক বলেছেন। আইনজীবীর মতে, ‘আদালতের আদেশ অমান্য করে পুলিশ নোটিশ দিতে পারেন না। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে শুভেন্দু অধিকারীকে কোনও মামলায় তলব করতে হলে বা তাঁর বয়ান রেকর্ড করতে হলে তাঁর নির্ধারিত সময়ে তাঁর নির্ধারিত জায়গায় এসে তা করতে হবে। এক্ষেত্রে তার কিছুই মানা হয়নি।’

ইতিমধ্যেই এই নোটিশের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার এবং মামলার তদন্তকারী আধিকারিককে চিঠি দিয়েছেন শুভেন্দুর আইনজীবী লিখেছেন, শুভেন্দুকে তলব করতে হলে তার জায়গায় এবং সময় নির্ধারণ করাতে হবে‌। তা না হলে আইনি পথে হাঁটবেন বিজেপি বিধায়ক।



Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...