Monday, April 13, 2026

বিশেষ প্রস্তুতিতেই সাফল্য কার্তিকের!

Date:

Share post:

তিনি যে ফুরিয়ে যাননি, সেটা বারবার নিজেকে মনে করিয়ে দিয়েছেন। তিনি যা করতে পারেন, সেটা যাতে মাঠে ঠিকঠাক করে আসতে পারেন, তাও নিজেকে নিরন্তর বলে গিয়েছেন। আর দীনেশ কার্তিকের (Dinesh Karthik) এই চেষ্টা যে বিফলে যায়নি, সেটা ১৫তম আইপিএলে দিনের আলোর মতো পরিষ্কার। মঙ্গলবার আরও একটা দিন গেল, যেদিন তিনি ম্যাচ শেষ করে এলেন। রাজস্থানের বিরুদ্ধে ২৩ বলে ৪৪ রান করে তামিলনাড়ু ক্রিকেটার জেতালেন আরসিবিকে। আরও একবার টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর শাহবাজ আমেদকে সঙ্গে নিয়ে কার্তিক ম্যাচ বের করে নিয়ে গেলেন। যা দেখে অধিনায়ক ফাফ ডুপ্লেসি না বলে থাকতে পারেননি, “ডিকে আমাদের দলের অ্যাসেট। যেভাবে ও ঠান্ডা মাথায় আমাদের জন্য ম্যাচ বের করে নিয়ে আসছে, তাতে ওর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের কথা ভাবা উচিত”।

২০১৯-এ শেষবার ভারতীয় দলে খেলেছেন কার্তিক। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে, গতবার আইপিএলে কেকেআরের হয়ে ভাল ব্যাট করতে পারেননি। নাইটরা তাঁকে নেতৃত্ব থেকে সরানোর পর দল থেকেও ছেঁটে ফেলেছিল। মঙ্গলবার রাজস্থানকে হারিয়ে ৩৬ বছরের কার্তিক (Dinesh Karthik) বলেন, “আমি একটা লক্ষ্য নিয়ে খেলছি। গত কয়েক বছর নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি। তাই নানাভাবে প্র্যাকটিস করেছি। নিজেকে বারবার বলেছি, আমি এভাবে ফুরিয়ে যেতে পারি না। বলেছি সামনে একটা লক্ষ্য আছে। আমাকে সেখানে পৌঁছতে হবে”।

আরও পড়ুন: মনোজিতের সঙ্গে বৈশাখীর বিচ্ছেদে আইনি সিলমোহর, দায়িত্ব নিতে প্রস্তুত শোভন

ডিকে আরও বলেছেন, সকলের অলক্ষ্যে তিনি আইপিএলের প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। সাদা বল নিয়ে প্রাকটিসের ফাঁকে কল্পনায় ম্যাচ পরিস্থিতি ভেবে নিয়ে সেভাবে প্রস্তুতি চালিয়েছেন। চেষ্টা করেছেন বোর্ডের সব সাদা বলের টুর্নামেন্টে খেলার। মঙ্গলবার তিনি যখন ব্যাট করতে নামেন, তখন ওভার পিছু দরকার ছিল ১২ রানের। কিন্তু সেটাই সম্ভব করে ফেলেছেন প্রাক্তন নাইট অধিনায়ক। আর সেটা সম্ভব হয়েছে আইপিএলের আগে ম্যাচ পরিস্থিতি ভেবে নিয়ে প্রাকটিসের জন্য। তবে এরপরও কার্তিক মনে করিয়ে দিয়েছেন সামনের লক্ষ্যের কথা। সেটা কি, তিনি খোলসা করেননি। তবে অধিনায়ক ডুপ্লেসি তার একটা আভাস দিয়েছেন।



Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...