Monday, April 6, 2026

ব্যায়ামের ক্লাসে আম ছোড়াছুড়ি, মেরে ছাত্রের গাল ফাটালেন শিক্ষক

Date:

Share post:

শারীরশিক্ষার ক্লাসে ব্যায়ামে মনোযোগ না দিয়ে পঞ্চম শ্রেণির দুই ছাত্র আম ছোড়াছড়ি করছিল। তাতেই রেগে গিয়ে কঞ্চিপেটা করে এক ছাত্রের গাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার চাকলা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর এফপি স্কুলে এই ঘটনা ঘটেছে। ছাত্রকে পিটিয়ে জখম করার দায়ে প্রধান শিক্ষক উত্তম কুমার দাসকে পুলিশ আটক করেছে। গুরুতর আহত ওই ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসা চলছে । তবে ছাত্রর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এদিকে এইভাবে ছাত্র পেটানোর ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা । অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে সরানোর দাবি উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ এই শিক্ষকের কাছে কোন ছাত্র সুরক্ষিত নয়। জখম ছাত্রের বাবা এদিন বলেছেন , ‘আমার সন্তান নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। কিন্তু তাই বলে এইভাবে তাকে মারধর করা আমি সমর্থন করি না। আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত । আমরা সকলেই এই প্রধান শিক্ষকের অপসারণ চাই। ‘

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...