Monday, April 6, 2026

বেলগাছিয়া মেট্রো স্টেশনের নাম বদলে এবার থিজম বেলগাছিয়া 

Date:

Share post:

বেলগাছিয়া মেট্রো (Belgachia Metro) স্টেশনের ব্র্যান্ডিং( Branding) সত্ত্ব পেল থিজম গ্রুপ (Theism Group)। সেই সঙ্গে বেলগাছিয়া মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে গেল থিজম গ্রুপের নাম। মেট্রো স্টেশনের নাম বদল বা নামকরণ কোনও নতুন ঘটনা নয়। ব্র্যান্ড বিল্ডিং কর্মসূচির অংশ হিসেবে কলকাতার থিজম গ্রুপ কলকাতা মেট্রোর সঙ্গে বেলগাছিয়া স্টেশনের ব্র্যান্ডিং এবং স্টেশনের যৌথ নামকরণ করার চুক্তি সই করেছে। এখন থেকে এই স্টেশনের নাম হবে থিজম বেলগাছিয়া।

IIHM এর পর এবার থিজম গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধল কলকাতা মেট্রো। বাড়তি আয়ের জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা মেট্রো সংস্থা। বেলগাছিয়া স্টেশনের নামের সঙ্গে থিজম গ্রুপের নাম জুড়ল পাশাপাশি স্টেশনের সবকটি এন্ট্রি( Entry) এবং এক্সিট( Exit) গেটের নাম বদলানোর অনুমতি দেওয়া হয়েছে এই বেসরকারি সংস্থাটিকে। এছাড়াও প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গা, স্ক্রিন ডোর, দেওয়াল বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারে তাঁরা।

এই চুক্তি সম্পর্কে কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেন, থিজম গ্রুপের সঙ্গে এই ব্র্যান্ডিং চুক্তি করতে পেরে আমরা খুব আনন্দিত। অনেক বেসরকারি বহু সংস্থাই এখন কলকাতা মেট্রোর সঙ্গে কাজ করতে উৎসাহী। অপরদিকে, কর্পোরেট পার্টনারশিপের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে আসার জন্যে কলকাতা মেট্রো আধিকারিকদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন থিজম গ্রুপের সিইও (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) পার্থপ্রতিম সাহা।

প্রসঙ্গত কিছুদিন আগেই পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের নাম বদল হয়েছিল এবার বেলগাছিয়া স্টেশনের নাম বদল হল। এটি তেরোতম স্টেশন যার নাম বদল হল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...