Friday, April 3, 2026

ভারতে এলপিজির দাম বিশ্বে সর্বোচ্চ, তৃতীয় স্থানে পেট্রোল!

Date:

Share post:

দেশীয় বাজারে মুদ্রার ক্রয় ক্ষমতার নিরিখে ভারতে (India Highest) এলপিজির দাম (LPG Cost) বিশ্বে সর্বোচ্চ। পেট্রোল (Petrol) তৃতীয় এবং ডিজেল (Diesel) অষ্টম সর্বোচ্চ। কিন্তু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণ কী?

মোদি সরকারের (Narendra Modi Government) তরফে বলা হচ্ছে, আন্তর্জাতিক পরিস্থিতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে পেট্রলের দাম ক্রমশ বাড়ছে পেয়েছে। কিন্তু জানা যাচ্ছে, গ্যাস- পেট্রোল- ডিজেলের এই মূল্যবৃদ্ধি কেবলমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়। বিশ্বের তাবড় তাবড় দেশেও দাম বেড়েছে জ্বালানির। এর মধ্যে পূর্ব আফ্রিকার বুরুন্ডিও (Burundi) রয়েছে। কিন্তু ভারতেই কেন সবচেয়ে বেশি দাম বাড়ছে পেট্রোপণ্যের?

আরও পড়ুন: ‘হিন্দিতে কথা বলা উচিৎ সকল দেশবাসীর’, ফের শাহের দাবিতে বিতর্ক

কারণ, বিভিন্ন দেশে টাকার ক্রয় ক্ষমতা, গড় আয় একেবারেই এক নয়। ভিন্ন। এই কারণে ভারতে (India) যে দামে পেট্রোল, ডিজেল, এলপিজি (LPG Cost) অনেক মহার্ঘ্য মনে হতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে সেটা না-ও মনে হতে পারে।

উদাহরণস্বরূপ, ভারতে পেট্রলের দাম প্রতি লিটার ১২০ টাকা হলে আমেরিকায় তা ১.৫৮ ডলার হবে৷ দেশে সাধারণ মানুষের কাছে ১২০ টাকা অনেকটাই বেশি। কিন্তু আমেরিকায় ১.৫৮ ডলারে তেমন কিছুই পাওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্চ মাসে এক কিলো আলুর দাম ছিল ১.৯৪ ডলার‌। ১২০ টাকায় দেশে ৪-৫ কিলো আলু কেনা হয়ে যাবে।



Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...