Saturday, April 4, 2026

এবার থেকে কি ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না?

Date:

Share post:

ভারত (India) আরও একবার রাশিয়ার (Russia) থেকে তেল কেনার প্রশ্নে আমেরিকার (America) বিরোধিতাকে অগ্রাহ্য করল। একথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের এক শীর্ষ সূত্র। মঙ্গলবার ওয়াশিংটনে ভারত-আমেরিকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দেন, ভারত রাশিয়া থেকে একমাসে যে পরিমাণ তেল কেনে, ইউরোপ এক বিকেলেই রাশিয়া থেকে সেই পরিমান তেল কেনে।

আরও পড়ুন: বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হেলিনার সফল লক্ষ্যভেদ

এদিনের বৈঠকে আমেরিকার সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতকে (India) রাশিয়া (Russia) থেকে তেল না কেনার আর্জি জানান। ব্লিঙ্কেন বলেন, ‘বিভিন্ন দেশের অবস্থান আলাদা, তাদের চাহিদা ও প্রয়োজনেও তারতম্য রয়েছে। তবে এসব বিবেচনার পরেও আমরা বন্ধু ও সহযোগীদের কাছে আবেদন জানাবো রাশিয়া থেকে জ্বালানি কেনা কমিয়ে দিতে।’ জবাবে এস জয়শঙ্কর (S Jayshankar) বলেন, “আপনারা যদি রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি দেখেন তবে আমার পরামর্শ ইউরোপের (Europe) দিকে নজর দিন। আমরা নিঃসন্দেহে রাশিয়ার থেকে তেল কিনি আমাদের দেশের চাহিদা মেটাতে। তবে যাবতীয় পরিসংখ্যান দেখে আমার সন্দেহ আমরা গোটা মাসে রাশিয়ার থেকে যে পরিমান তেল কিনি, তা ইউরোপের একটি বিকেলের ক্রয়ের তুলনায় কম।” মন্ত্রী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...