Friday, April 3, 2026

অধীরের স্ত্রী-কন্যার মৃত্যু রহস্যের সত্য উন্মোচনে CBI তদন্তের দাবি তৃণমূল বিধায়ক লাভলির

Date:

Share post:

অতীতের দুটি পারিবারিক ঘটনা টেনে এনে এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক লাভলি মৈত্র। টুইট করে সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর কুৎসার জবাব দিতে গিয়ে লেখেন, “আপনি আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যুরহস্য সামনে নিয়ে আসুন। সিবিআই তদন্ত চাই…. আপনার মেয়ের মৃত্যুরহস্য উন্মোচন হোক। এক নিদারুণ নির্যাতনে…. কষ্টে, তিলে তিলে আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছেন তার সত্যটা সামনে আসুক।’’

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

প্রসঙ্গত, নদিয়ার হাঁসখালিতে ধর্ষিত ও নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য ছিল, ‘‘আমি জানতে পারলাম, নির্যাতিতার বাবা-মাকে থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে সত্যি প্রমাণিত করা জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমি নির্যাতিত পরিবারের পাশে থাকব। তাঁরা যত দূর পর্যন্ত লড়াই করতে চান, আমরা তাঁদের সঙ্গে থাকব।’’ সঙ্গে আইনি লড়াইয়ে নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন অধীর। এরপরই অধীরকে পাল্টা দিয়ে টুইট করেন লাভলি। সেই টুইট প্রদেশ কংগ্রেস সভাপতিকে ট্যাগও করেন তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাসে অধীর চৌধুরীর প্রথম স্ত্রী অর্পিতাদেবীর মৃত্যু হয়। তারও অনেক আগে ২০০৬ সালে অধীর-অর্পিতার একমাত্র মেয়ে শ্রেয়সী চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু হয়। কলকাতার এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে শ্রেয়সী আত্মহত্যা করেন বলে জানা যায়। যে ঘটনা সেই সময় গোটা রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। এতদিন পর হাঁসখালি ঘটনা প্রসঙ্গে অধীরের পরিবারের দুই সমস্যার মৃত্যুকে সামনে নিয়ে এলেন লাভলি। অধীরের স্ত্রী-কন্যার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি উসকে দিলেন তৃণমূল বিধায়ক।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...