Tuesday, June 9, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

১)দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জট কাটাতে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্নে প্রায় আধ আন্দোলনকারীদের দাবি ধৈর্য ধরে শোনেন মমতা৷ দেউচা পাচামি প্রকল্প গড়তে গিয়ে যে কাউকেই বঞ্চিত করা হবে না, প্রকল্পের ইতিবাচক দিকগুলি তুলে ধরে তা আন্দোলনকারীদের বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

২)ঝালদা কাউন্সিলর খুনের ঘটনায় প্রথম গ্রেফতার সত্যবান প্রামাণিক।
৩) হাঁসখালি কাণ্ডে আজ, বৃহস্পতিবার নির্যাতিতার বাড়িতে যাবেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য সম্পাদক রূপালি বন্দ্যোপাধ্যায় সিংহ। ওই পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন।
৪) বগটুই-কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে পলিগ্রাফ টেস্টের পদ্ধতি সিবিআইকে জানাতে বলেছে রামপুরহাট মহকুমা আদালত। আজ সেই মতো সিবিআই আনারুলকে ওই বিষয়ে অবহিত করে পলিগ্রাফ টেস্ট করবে কিনা তার দিকে নজর থাকবে।
৫) অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ দফায় দফায় বৃষ্টিতে ভিজলেও দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি কাটছে না। এমন অবস্থায় দক্ষিণবঙ্গের চার জেলা-সহ আজ সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
৬) কালীঘাট মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড তোরণের উদ্বোধন করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।





Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...