Tuesday, June 9, 2026

“তাপসীর মতো বিচার পাবে না হাঁসখালির নাবালিকাও”: সিবিআই তদন্তে হতাশ মনোরঞ্জন

Date:

Share post:

তাপসী মালিক। সিঙ্গুর (Singur) আন্দোলনের সবচেয়ে চর্চিত নাম। তাঁর হত্যাকাণ্ড ঘুরিয়ে দিয়েছিল আন্দোলনের মোড়। কিন্তু তাপসী মালিকের ধর্ষণ-খুনের বিচার হয়েছে কি? আজও একবুক হতাশা নিয়ে বসে রয়েছেন তাপসীর বাবা মনোরঞ্জন মালিক (Manoranjan Malik)। হাঁসখালির নির্যাতিতার খবর সংবাদমাধ্যমে পেয়েছেন তিনি। তবে, সিবিআই (CBI) তদন্তে আর আস্থা নেই তাঁর। সিঙ্গুর স্টেশনের পাশে নিজের দোকানের সামনে বসে মনোরঞ্জনের মন্তব্য, “আমার মেয়ের মতোই বিচার পাবে না হাঁসখালির মেয়েটাও”।

হাঁসখালি ধর্ষণ-খুন মামলার তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ভরসা নেই তাপসীর বাবা মনোরঞ্জন মালিকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া বুড়োশান্তি মাঠের দোকানে বসে তিনি বলেন, “তাপসী কোনও বিচার পায়নি। এরাও পাবে না।” তাপসী মালিকের হত্যাকাণ্ডে স্থানীয় সিপিআইএম কর্মী দেবু মালিক ও তৎকালীন সিপিএমের সিঙ্গুর জোনাল সম্পাদক সুহৃদ দত্তকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু শাস্তি হয়নি। পরে জামিনে মুক্তি পান দুই সিপিআইএম নেতা। তাই আর সিবিআই তদন্তে আস্থা নেই মনোরঞ্জনের। তাঁর একমাত্র ভরসাস্থল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশা যদিও কোনও উপায় কেউ করতে পারেন, তাহলে ‘দিদিই’ পারবেন।

আরও পড়ুন- মেয়াদ ফুরোনোর পরেও দিব্যি চলছিল রোপওয়ে, চাঞ্চল্যকর দাবি ঝাড়খণ্ডের পর্যটন বিভাগের ডিরেক্টর

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...