Tuesday, March 24, 2026

Prosenjit- Ditipriya: প্রসেনজিৎ দিতিপ্রিয়ার সম্পর্কের ঝলক মিলল পয়লা বৈশাখেই

Date:

Share post:

সিনেমা মানেই শুধু গল্প কথা নয় এর মধ্যেই লুকিয়ে থাকা অনেক কিছুই সত্যি হয়। যা কখনও ছাপ ফেলে যায় মনের গভীরে। সে কথাই বলেছেন তাথৈ এর ‘বুম্বা আঙ্কেল'(Prosenjit Chatterjee)। আজ পয়লা বৈশাখেই(Bengali New year) নির্মল মণ্ডল-বুড়ির সংসারে প্রবেশ করল বাংলা ছবির (bengali cinema)দর্শক।

গুঞ্জন ছিল, তারপর খবরে সিলমোহর পড়ে গেছিল। আগেই লুক ভাইরাল হয়েছে এবার কথা রাখার পালা। বাংলা নববর্ষের আগের দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)জানিয়েছিলেন বছর শুরু হবে নতুন ছবির ঝলকে। কথা রেখেছেন টলিউডের বুম্বাদা। শুক্রবার ঠিক বেলা বারোটা নাগাদ যখন হালখাতার পূজো সেরে কাঠফাটা রোদ্দুরে নাস্তানাবুদ বাঙালি তখনই নেটমাধ্যমে  সামনে এল শৌভিক কুণ্ডুর (Souvik Kundu) প্রতীক্ষিত ছবি ‘আয় খুকু আয়’-এর ঝলক। নববর্ষে  নির্মল মণ্ডল-বুড়ির সংসারের সঙ্গে পরিচয় হল আপামর বাঙালির। অর্থ, প্রাচুর্য, স্বাচ্ছন্দ্য নেই তবে স্নেহের পরশ, শান্তির ছায়ানীড় আর অফুরান ভালোবাসার দেখা মিলল এই সংসারে।

Ranbir Alia wedding celebration: বিয়ের পরেই রণবীর হয়ে গেলেন শাহরুখ! 

ঝলকের শুরুটা বেশ অন্যরকম। শুরুতেই প্রসেনজিতের জীবনের ছোট্ট ঝলক। ছোট্ট মেয়ে তাথৈ তার ‘বুম্বা আঙ্কেল’-এর কাছে জানতে চাইছে, আজ পর্যন্ত প্রসেনজিৎ কতগুলো ছবিতে অভিনয় করেছেন?  হাসতে হাসতে প্রসেনজিতের উত্তর, ‘‘সে কি আর গুণে রেখেছি রে! মনেও থাকে না সব।’’ এরপরই বেশ কিছু ছবির ভিড়ে অকপট স্বীকারোক্তি, কিছু চরিত্র এমনও আছে, যারা তাঁকে ছেড়ে যেতে চায় না। তাদের সমস্ত স্নেহ, ভালবাসা, আনন্দ, দুঃখ, অপমান অভিনেতাকে বয়ে বেড়াতে হয়। এরপরই আসে ‘আয় খুকু আয়’ ছবির ‘নির্মল মণ্ডল’ চরিত্র। তার মেয়ে বুড়ি, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

এই ছবিতে দিতিপ্রিয়াকে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর ফ্যানেরা।বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। বাবা নিজের হাতে চুল বেঁধে মেয়েকে সাজিয়ে দেন এই দৃশ্য মনকে তৃপ্তি দিয়েছে।ছবির প্রযোজনায় জিৎ ফিল্মওয়র্কস (Jeetz Filmworks)। ছবি মুক্তির তারিখ ২৭ মে ২০২২।

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...