Friday, April 3, 2026

Virat Kohli: বিরাটকে রানে ফিরতে কী পরামর্শ দিলেন রবি শাস্ত্রী

Date:

Share post:

২২ গজে বিরাট কোহলির খারাপ সময় যেন কাটতেই চাইছে না। এবারের আইপিএলে ৭ ম্যাচে খেলে ১৯.৮৩ গড়ে মাত্র ১১৯ রান করেছেন বিরাট। শুধু তাই নয়, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার পর এক লজ্জার কীর্তি গড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। রেকর্ড বই বলছে, সব ধরনের ক্রিকেট মিলিয়ে শেষ ১০০ ম্যাচে কোনও সেঞ্চুরি আসেনি কিং কোহলির ব্যাট থেকে!

২০১৯ সালের ২২ নভেম্বর ইডেনের গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। তারপর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি ওয়ান ডে, ২৫টি টি-২০ এবং ৩৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। কিন্তু একবারও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

এই পরিস্থিতিতে বিরাটকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের বক্তব্য, ‘‘বিরাট টানা খেলে মানসিকভাবে বিধ্বস্ত। ওর মাথা কাজ করছে না। যদি কারও ছুটির প্রয়োজন হয়, তাহলে সেটা বিরাটের। এই বিরতি দু’মাসের হোক কিংবা দেড় মাস। ইংল্যান্ড সফরের আগে হোক বা পরে। সোজা কথাটা হল বিরাটের একটা বিরতি ভীষণভাবে প্রয়োজন।’’ শাস্ত্রীর বাড়তি সংযোজন, ‘‘ওর মধ্যে এখনও ৫-৬ বছরের ক্রিকেট বাকি রয়েছে। মানসিক ক্লান্তির কারণে সেটা নিশ্চয়ই ও খোয়াতে চাইবে না।’’

এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন, ‘‘কোনও ক্রিকেটারকে দিয়ে যদি জোর করে কিছু করানো হয়, তাহলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়তে বাধ্য। বিরাট যদি টানা খেলতে থাকে, তাহলে ওর পারফরম্যান্স আরও খারাপ হবে।’’ এই বিষয়ে শাস্ত্রীর সঙ্গে একমত ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেনও। তাঁর বক্তব্য, ‘‘বিরাট কোহলির উচিত ছ’মাসের জন্য ক্রিকেট বুট তুলে রাখা।’’

আরও পড়ুন- নোংরা রাজনীতি করতে গিয়ে দেউচা-পাচামিতে আদিবাসী গ্রামবাসীদের তাড়া খেলেন শুভেন্দু-অধীর

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...