Tuesday, February 24, 2026

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর: গঙ্গায় চালু প্রমোদ ‘সাগরী’

Date:

Share post:

গঙ্গার হাওয়া গায়ে লাগিয়ে নৌকাবিহার- এত বাঙালি মাত্রই কাঙ্খিত অবসর যাপন। তবে, গরমে একটু সন্ধে না হলে এই আনন্দ উপভোগ করা যায় না। অথচ হুগলি নদীতে সূর্যাস্ত দেখা এক অপূর্ব অনুভূতি। এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে রাজ্য পরিবহন দফতর হুগলি নদীতে চালু করল বাতানুকূল লঞ্চ পরিষেবা। মঙ্গলবার, কলকাতা মিলেনিয়াম পার্ক জেটি থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উপস্থিত ছিলেন পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র (Madan Mitra), পরিবহন সচিব রাজেশ সিনহা, পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর-সহ অন্যান্যরা।




আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ঘোষণা করল নবান্ন


ফিরহাদ বলেন, আরামদায়ক বাতানুকূল এই লঞ্চে হুগলি নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। ভালো সাড়া পেলে ভবিষ্যতে এধরনের আরও লঞ্চ পরিষেবা চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী। রাষ্ট্রয়ত্ত্ব শালিমার ওয়ার্কস লিমিটেডের তৈরি লঞ্চটির নামাকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay); নাম ‘সাগরী’।



প্রমোদ ভ্রমণের পাশাপাশি ছোটখাটো বৈঠক, গেট টুগেদারের জন্য আদর্শ এই লঞ্চ। ১৯০ টাকা টিকিট কেটে এক ঘণ্টার জন্য লঞ্চ ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা। বিনামূল্যে দেওয়া হবে চা, বিস্কুট, পানীয় জল। লঞ্চ থেকে খাবার কিনে খাওয়ার সুযোগ থাকছে। পুরো লঞ্চ ভাড়া করলে প্রতি ঘন্টার জন্য দিতে হবে ৩৬০০ টাকা।

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে বড় স্বস্তি! সুপ্রিম কোর্টে মান্যতা রাজ্যের যুক্তিতে

এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা দীর্ঘ টানাপড়েনে অবশেষে ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মঙ্গলবারের...

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...