Monday, May 18, 2026

সফল এবারের বাণিজ্য সম্মেলন: আগামী বছর BGBS-এর দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনাকাল কাটিয়ে দুবছর বাদে ২০২২-এ দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অত্যন্ত সফল। দেশ-বিদেশের তাবড় শিল্পপতি থেকে শুরু করে শিল্পগোষ্ঠী, প্রতিনিধিরা যোগ দেন এবারের BGBS। বিপুল বিনিয়োগের প্রস্তাব এসেছে। BGBS-এর দ্বিতীয় তথা শেষদিনে শিল্পপতি ও বাণিকসভাগুলিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ঘোষণা করেন আগামী বছরের BGBS-এর দিন। ২০২৩-এর ১-৩ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে।

মুখ্যমন্ত্রী বলেন, BGBS শিল্পমহলের একটি উৎসব। দুদিন এক সঙ্গে থাকা, খাওয়া, আলোচনা, মতের বিনিময় এক সুস্থ পরিবেশের বার্তা দেয়। প্রথমের পরে দ্বিতীয়দিনও মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা বুলডোজ করতে চাই না। আমরা মানুষে মানুষে বিভেদ চাই না। আমি চাই সবাই এক সঙ্গে থাকুক।’’ মমতা বলেন, এখন শিল্প লক্ষ্য। ১০ বছরে এমন জায়গায় পৌঁছে যেতে চায় বাংলা, যেখানে অন্য রাজ্যগুলি ছুঁতেও না পারে।




Related articles

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...