Tuesday, April 28, 2026

সুকান্তর যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন দিলীপ! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

মনের কথা এবার সরাসরি বলে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির মুষলপর্বে বর্তমান রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ এবার সরাসরি বললেন, “সুকান্তর অভিজ্ঞতা কম, সবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু ওঁর জানা উচিত যাঁরা এত দিন আন্দোলন করেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া জরুরি।’’

একইসঙ্গে সুকান্ত মজুমদারকে পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘দলের পুরনো নেতাদের উপর বিশ্বাস করেই মানুষ রাস্তায় নেমেছেন। তাই তাঁদের ভুলে গেলে চলবে না। যোগ্য লোকদের বাদ দিলে হবে না।”

প্রসঙ্গত, একুশের নির্বাচন থেকে লাগাতার হার সঙ্গী হয়েছে বঙ্গ বিজেপির। সদ্যসমাপ্ত আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে শোচনীয় ফলাফলের পর বিক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়ে। দলের সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে অনুপম হাজরা প্রকাশ্যে রাজ্য নেতৃত্বের অপদর্থতা তুলে ধরেছেন। তখন তাঁদের বক্তব্যকে সমর্থন করেছেন দিলীপ ঘোষ। এবার সরাসরি সুকান্তর ব্যর্থতা নিয়ে মুখ খুললেন তিনি।

জেলায় জেলায় ক্রমেই ছড়াচ্ছে রাজ্য নেতৃত্বের উপর অনাস্থার সংক্রমণ। যদিও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মিডিয়া সভাপতি নয়, তিনি সভাপতি। যা বলার তাঁকেই বলতে হবে। কিন্তু তাঁর কথায় পাত্তা না দিয়েই সংবাদ মাধ্যমের সামনে সরাসরি সুকান্ত নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।

দিলীপের এই মন্তব্যের পর বিজেপির অন্তর্কলহ নিয়ে
নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘বিজেপিতে শুধু আদি-নব্য নয়, আদি-তৎকাল-পরিযায়ীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এটা যে হবে, সেটা আমরা অনেক আগেই বলেছি। এই বিজেপি বাংলায় রাজনীতি করার যোগ্য নয়। তাই বাংলার মানুষ বিজেপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। নিজজের হাসির খোরাক করছে।”

Related articles

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...