Saturday, April 4, 2026

জাহাঙ্গিরপুরীর ঘটনায় অমিত শাহের বাড়িতে বুলডোজার চালানোর নিদান আপ নেত্রীর

Date:

Share post:

গত, শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায়।দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এরপরই কেন্দ্রশাসিত দিল্লি পুলিশ প্রশাসনকে নিয়ে একের পর এক ‘অবৈধ নির্মাণ’ ভাঙছে উত্তর দিল্লি পুরসভা।যদিও পুরসভার এই ভাঙার সিদ্ধান্তের উপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির কড়া সমালোচনা শুরু করেছে দিল্লির শাসকদল আম আদমি পার্টি (APP)।


আরও পড়ুন: জাহাঙ্গিরপুরীতে যাচ্ছেন মহিলা সাংসদদের নিয়ে তৈরি তৃণমূলের প্রতিনিধি দল


এক ভিডিও বার্তায় AAP নেত্রী আতিশি বিস্ফোরক দাবি করে বলেন, রামনবমী ও হনুমান জয়ন্তীর দিন দেশে যত অশান্তির ঘটনা ঘটেছে, তার সবগুলিরর পিছনে বিজেপির প্রচ্ছন্ন মদত রয়েছে। উস্কানি ও ইন্ধন জুগিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই আপ নেত্রীর দাবি, বিজেপির সদর দফতর এবং অমিত শাহের বাড়িতেও বুলডোজার চালানো উচিত। তবেই অশান্তি থামবে।

আপের বর্ষীয়ান নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা নেই বিজেপির মুখে। শুধু দেশজুড়ে কীভাবে অশান্তি ছড়ানো যায় সেই চেষ্টাই করছেন গেরুয়া শিবিরের নেতারা।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...