Saturday, April 4, 2026

কসবা থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৭

Date:

Share post:

পুলিশের পরিচয় দিয়ে গতকাল, বুধবার দক্ষিণ কলকাতার কসবার একটি শপিং মলের কাছ থেকে অপহরণ করা হয় এক ব্যবসায়ীকে। অপহরণের পরই ওই ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন যায় অপহরণকারীদের। তার ভিত্তিতে কসবা থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর পরিবার। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।


আরও পড়ুন: Covid Update: চোখ রাঙাচ্ছে করোনা, শিয়রে কী চতুর্থ ঢেউ?


ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রহস্যের কিনারা করে ফেলে পুলিশ। রাতভর যৌথ তল্লাশি করে লালবাজারের গুণ্ডাদমন শাখা ও কসবা থানার পুলিশ। এরপর আজ, বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা যায় ওই অপহৃত ব্যবসায়ীকে। গ্রেফতার হয় অভিযুক্ত ৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়িও।

উল্লেখ্য, অপহৃত ব্যবসায়ী কুতুবউদ্দিন গাজীর কসবায় একটি অফিস রয়েছে। এই ব্যবসায়ীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। ঐতিহাসিক আমলের কয়েন বিক্রির নাম করে অনেক লোককে প্রতারণা করেছিল এই ব্যবসায়ী। তাঁকেও জেরা শুরু করেছেন তদন্তকারীরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...