Tuesday, April 14, 2026

Lakhimpur Kheri:শীর্ষ আদালতের চাপে পড়ে জেলে লখিমপুর কাণ্ডের অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীপুত্র আশিস

Date:

Share post:

লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মন্ত্রীপুত্র আশিস মিশের জামিন খারিজ করে তাকে একসপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রবিবার জেলে ফিরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে।

আরও পড়ুন:প্রয়াগরাজে নৃশংস হত্যাকাণ্ড: দিশাহারা পরিবারের চোখেরজল মোছাল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি



গত ১০ ফেব্রুয়ারি  এলাহাবাদ হাইকোর্ট  লখিমপুর খেরি কাণ্ডের মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর জামিন মঞ্জুর করে। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান কৃষকদের পরিবারেরা। গত ১৮ এপ্রিল শীর্ষ আদালত হাইকোর্টের রায়কে রীতিমতো ভর্ৎসনা করে। সেইসঙ্গে বিচারপতি সূর্যকান্ত সাফ জানান, হাইকোর্ট ‘প্রয়োজনীয় বিষয়কে অগ্রাহ্য করে ভিত্তিহীন পর্যবেক্ষণের উপর’ জামিনের নির্দেশ দিয়েছিল৷ যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বক্তব্য শোনা হয়নি৷  শেষমেশ মন্ত্রীপুত্রের জামিন খারিজ করে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

প্রসঙ্গত, গত বছর উত্তরপ্রদেশের লখিমপুরে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রীপুত্র আশিসের বিরুদ্ধে। সেই ঘটনায় চার কৃষক এবং এক সাংবাদিকের মৃত্যু হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই দীর্ঘ টালবাহানার পর গ্রেফতার হন আশিস। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে আশিসকে জামিন দেওয়া হয়। এরপরই জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান কৃষকরা। সেখানেই আশিস মিশ্রর জামিন বাতিল হয় ও তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...