Wednesday, May 20, 2026

বিনিয়োগ গুরু ধনকুবের ওয়ারেন বাফেটকে টপকে  বিশ্বের পঞ্চম শীর্ষ গৌতম আদানি 

Date:

Share post:

বিশ্বের বিনিয়োগ গুরু হিসেবে খ্যাত ওয়ারেন বাফেটকে (Warren Buffett)  টপকে গেলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি(Goutom Adani)।  বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তির তকমা পেলেন তিনি।

ফোবর্স রিয়েল টাইম বিলিয়নিয়ারদের তালিকা অনুযায়ী আদানি এখন বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। ফোবর্সের হিসেব অনুযায়ী ভারতের এই ৫৯ বছর বয়সী ধনকুবের গৌতম আদানির সম্পদের  মূল্য দাঁড়িয়েছে বর্তমানে ১২ হাজার ৩৭০ কোটি ডলার। তাঁর আগে এই স্থানে ছিলেন ৯১ বছর বয়সী কিংবদন্তী ধনকুবের ওয়ারেন বাফেট যাঁর সম্পত্তির বর্তমান মূল্য ১২ হাজার ১৭০ কোটি টাকা ।

কিছুদিন আগেই মুকেশ আম্বানিকে হারিয়ে এশিয়ার ধনী ব্যক্তির শিরোপা জিতে নিয়েছিলেন আদানি। তখন তাঁর সম্পদের পরিমাণ ছিল ১০০ বিলিয়ন মার্কিন ডলার । সেই সঙ্গে তিনি ঢুকে পড়েছিলেন ১০০ বিলিয়ন ডলারের এলিট ক্লাবে । বিশ্বের তাবড় ধনকুবেরদের পরিসংখ্যান প্রকাশ করে ব্লুম বার্গ বিলিওনেয়ারস ইনডেক্স(Bloomberg Billionaires Index)। সেই অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক(Elon Musk) তারপর জেফ বেজস (Jeff Bezos)এবং বার্ণাড আর্ণল্ট( Bernard Arnault)বিল গেটস ( Bill Gates)

আরও পড়ুন:সামাজিক সুরক্ষা প্রকল্পে অর্থ নেই, সামরিক খাতে খরচ বাড়াচ্ছে মোদি সরকার! রিপোর্ট প্রকাশ্যে

প্রসঙ্গত ৫৯ বছরের গৌতম আদানির ব্যবসা ছড়িয়ে রয়েছে বন্দর , মহাকাশ , তাপশক্তি, এবং কয়লাখনির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোয়ে । এছাড়া একাধিক সংস্থা রয়েছে তাঁর । মূলত কয়লা এবং সৌরশক্তির উপর ভিত্তি করেই সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি । ২০২১ এই নজর কাড়তে শুরু করেন তিনি । সেই বছরেই সম্পত্তির পরিমাণ দাড়িয়েছিল ৪৯ শতাংশ।




Related articles

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...