Saturday, April 4, 2026

Breakfast News :ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

    • দ্রুত গতিতে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবারই ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
    • চলতি বছরের মার্চ মাসের পর এপ্রিলেও পুড়ছে দক্ষিণবঙ্গ। রোদের দাপটে নাজেহাল রাজ্যবাসী।দেখা নেই কালবৈশাখীর। তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের সাত জেলায়। ২৮ এপ্রিল পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
    • অসুস্থতা সত্ত্বেও সিবিআই জিজ্ঞাসাবাসে সাহায্যের আশ্বাস দিলেন অনুব্রত মণ্ডল। নিজের বাড়িতে, নয়তো ভার্চুয়াল মাধ্যমে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হন অনুব্রত। সোমবার সিবিআইকে চিঠি লিখে এ কথা জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
    • ২৫ এপ্রিল শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র   উৎসব । করোনার কারণে এ বছর জানুয়ারি মাসে এই উৎসব করা সম্ভব হয়নি । সেই কারণেই চলতি বছরের এপ্রিল মাসে উৎসব করার পরিকল্পনা ছিল। সেই মতোই শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
    • আজ থেকে চালু বাগডোগরা এয়ারপোর্ট। ভাড়া দু থেকে তিন গুণ বেশি।
    • জামিন পাওয়ার পরে জেলের বাইরে বের করা হলেও ফের গ্রেফতার করা হল গুজরাটের বিধায়ক জিগনেশ মেবানিকে। যদিও কোন মামলায় তাঁকে ফের জেলে ঢোকানো হল, তার কোনও নির্দিষ্ট ব্যাখ্যা নেই আসাম পুলিশের।
    • ভারতীয় জলসীমায় ঢুকে পড় এক পাকিস্তানি বোটকে আটক করল ইন্ডিয়া কোস্ট গার্ড। পাক বোটে ২৮০ কোটি টাকার মাদক ছিল বলে জানা গিয়েছে। পাকিস্তানি বোটটি থেকে ৯ জন ক্রুকেও ধরেছে কোস্ট গার্ড। ঘটনাটি ঘটেছে গুজরাত উপকূলের কাছে। জানা গিয়েছে আটক বোটটির নাম ‘আল হজ’।
    • জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার কিনলেন এলেন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ল ৪,৪০০ কোটি ডলার।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...