Saturday, April 4, 2026

Calcutta University: সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নের নিরিখে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ে নজরকাড়া সাফল্য! ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যক্ট’-এর বিচারে দেশের মধ্যে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নের ক্যাটেগরিতে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠাগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট করে  কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানান তিনি।



আরও পড়ুন:‘গুজরাট মডেল’ শিখতে আহমেদাবাদে প্রতিনিধিদল কেরলের, ‘আঁতাত’ তোপ কংগ্রেসের

‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ -এর নিরিখে সারাবিশ্বে ১৪তম স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। টুইটে মমতা লিখেছেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়নের নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এটা অত্যন্ত আনন্দের খবর। ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ নামে একটি সাব-ক্যাটাগরিতে ১৪-তম স্থানে রয়েছে সিইউ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, গবেষক, পড়ুয়া ও শিক্ষাকর্মীদের অভিনন্দন জানাচ্ছি।’


কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন, ” বিশ্ববিদ্যালয়ের অক্লান্ত, ঐক্যবদ্ধ এবং নিবেদিত প্রচেষ্টা এই সাফল্য এসেছে । এটা আমাদের কাছে গর্বের বিষয়।” এই সাফল্য বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে বিভিন্ন দিক থেকে অনুদান পেতে সহযোগিতা করবে বলেই মনে করছে শিক্ষামহল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...