Wednesday, April 8, 2026

KKR: টানা ম‍্যাচ হেরে দিশেহারা নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ৪ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই হারের ফলে টানা পাঁচ ম‍্যাচে হারের মুখ দেখল কলকাতা। কি কারণে বারবার হারের মুখ দেখছে দল? টানা হারে দিশেহারা নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র( Shreyas Iyer)। বললেন, প্রথম একাদশ কী হবে সেটাই বুঝতে পারছি না।

সাংবাদিক সম্মেলনে শ্রেয়স বললেন,” কারা ওপেন করবে বুঝতে পারছি না। শেষ কয়েক ম্যাচে বার বার পরিবর্তন করা হয়েছে। বেশ কিছু ক্রিকেটার চোট পেয়েছেন। ব্যাটিং লাইন আপ ঠিক করতে পারিনি। বোলিং নিয়েও সমস্যা রয়েছে। লিগ খেলতে হলে প্রথম ম্যাচ থেকেই ঠিক একাদশ প্রয়োজন। আমার মনে হয় যা আছে এ বার সেই নিয়েই লড়াই করতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে আমাদের।”

শুধু ওপেন নিয়ে নয়, উমেশ যাদবের বোলিং নিয়েও মুখ খুললেন শ্রেয়স। শ্রেয়স বলেন,” উইকেট নিয়ে শুরু করেছিল উমেশ। পড়ে ১১ রান দিয়ে ফেলে। কিন্তু ফিরে এসে দুই উইকেট এনে দেয়। যখনই উমেশের হাতে বল তুলে দিয়েছি, তখনই উইকেট এনে দিয়েছে। ওকে দলে পাওয়া খুবই লাভজনক।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...