Thursday, June 11, 2026

ঋণ নেওয়ার নামে অপহরণ, ৪ লক্ষ মুক্তিপণ দাবি: ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৬ দুষ্কৃতী

Date:

Share post:

ঋণ নেওয়ার নাম করে মগরাহাট( Magrahat) থেকে দুই যুবককে অপহরণ( Kidnapping) করে ছয় দুষ্কৃতী। তাঁদের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী দল। ২৪ ঘণ্টার মধ্যে মোবাইলের সূত্র ধরেই কলকাতা থেকে সেই  ছ’জন দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ।

পুলিশ সূত্রের খবর,  মগরাহাটের কামদেবপুর এলাকার বাসিন্দা  জিয়াউল পৈলানকে ঋণ নেবে বলে টোপ দিয়েছিল দুষ্কৃতীরা । জিয়াউল ঋণপ্রদানকারী সংস্থার কর্মী । ২৭ এপ্রিল, বুধবার সন্ধ্যায় মোটরবাইকের জন্য ঋণ নেওয়ার নাম করে জিয়াউলকে সার্ভে পার্ক এলাকায় ডাকে তারা। তখন বন্ধু রাকিবুলকে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে যান জিয়াউল । এরপরেই জিয়াউল এবং রাকিবুলকে বাইকে উঠিয়ে নেয় দুষ্কৃতকারীরা। জানা গেছে  কিছুক্ষণ পর পর মোবাইলের লোকেশনও বদল করেছিল যাতে পুলিশ তাদের অবস্থান বুঝতে না পারে। জিয়াউলদের আটকে রেখে পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্ত শেষরক্ষা হলনা।বৃহস্পতিবার অপহৃতদের পরিবার মগরাহাট থানায় অভিযোগ দায়ের করে। পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হল ছয় অপহরণকারী ।

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে সরব ‘বাগী’ অর্জুনকে দিল্লি তলব, বাংলার বঞ্চনা বুঝছেন বিজেপি সাংসদও: কুণাল

পরিবারের অভিযোগের ভিত্তিতে  ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে-র তত্ত্বাবধানে  গঠিত একটি তদন্তকারী দল   জিয়াউলের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং জানতে পারে  অপহরণকারীরা সার্ভে পার্ক থানা এলাকায় রয়েছে। এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় মগরাহাট থানার পুলিশ বাহিনী সেখানকার একটি হোটেল থেকে অপহৃতদের উদ্ধার করে। গ্রেফতার হয় ছয় দুষ্কৃতকারী ।

শুক্রবার ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন  ‘‘মগরাহাটের দুই যুবককে অপহরণের অভিযোগের ভিত্তিতে  কলকাতার সার্ভে পার্ক এলাকা থেকে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রোহন বর, রাজা দে, তনভির খান, প্রশান্ত চন্দ্র, রিয়াজ কাজি এবং তৌফিক লস্কর।’’




Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...