Wednesday, March 18, 2026

Madhabi Mukhopadhyay: স্থিতিশীল ‘চারুলতা’,শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি

Date:

Share post:

ভালো আছেন বাঙালির প্রিয় ‘চারুলতা’ (Charulata)। আপাতত স্থিতিশীল তিনি। করোনা (Corona)পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। সব ঠিক থাকলেই অতি শীঘ্রই ছাড়া পেতে চলেছেন হাসপাতাল(Hospital) থেকে।

শুক্রবার সকালে বাংলার সিনেপ্রেমী মানুষদের মন খারাপ হয়ে গেছিল। তাঁদের প্রিয় নায়িকা যে অসুস্থ। তড়িঘড়ি আলিপু্রের এক বেসরকারি হাসপাতালে(Hospital) ভর্তি করা হয় তাঁকে। রক্তাল্পতা এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকায় চিন্তায় ছিলেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছিল অভিনেত্রীর (Madhabi Mukhopadhyay)। তবে আশঙ্কাজনক কিছু মেলেনি।

আপাতত স্থিতিশীল বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শনিবার তাঁর এন্ডোস্কোপি করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। রক্তাল্পতা এবং রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় শুক্রবার আলিপু্রের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছিল অভিনেত্রীর। তবে আশঙ্কাজনক কিছু মেলেনি। যদিও শরীরে সোডিয়ামের পরিমাণ সামান্য কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Weather Update: অবশেষে স্বস্তি! ঘূর্ণাবর্ত আর কালবৈশাখীর জোড়া সুখবর হাওয়া অফিসের

সত্যজিত – ঋত্বিকের প্রিয় নায়িকা এই মুহূর্তে আলিপুরের হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসকের পর্যবেক্ষণেও রাখা হয়েছে তাঁকে। আজ শনিবার এন্ডোস্কোপি করার কথা আছে। তবে উদ্বেগের কিছু নেই। সব পরীক্ষার রিপোর্ট দেখার পরেই হাসপাতাল থেকে বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই হাসপাতাল সূত্রে খবর।

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...