Saturday, June 27, 2026

CSK: আগামী বছরও আইপিএলে হলুদ জার্সিতে দেখা যাবে ধোনিকে, জানালেন স্বয়ং মাহি নিজেই

Date:

Share post:

আগামী বছরও আইপিএলে হলুদ জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। রবিবার চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম টস করতে নেমে এমনটাই জানালেন মাহি। চলতি আইপিএলে অধিনায়ক হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু দলের ব‍্যর্থতার কারণে নেতৃত্বের ভার ছেড়ে দেন জাড্ডু। নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় সেই ধোনির ওপরই। আর নেতৃত্বের ভার নিয়েই জানিয়ে দিলেন আগামী বছর হলুদ জার্সিতে দেখা যাবে তাকে।

বলা হচ্ছিল এই বছরই শেষ হলুদ জার্সি পরে মাঠে নামবেন মাহি। আর সেই সব জল্পনাকে একেবারে হেলিকপ্টার শটের মতন বাইরে পাঠিয়ে দেন মাহি। এই নিয়ে মাহি বলেন,” পরের বছরও আমাকে হলুদ জার্সিতেই দেখা যাবে। সেটা এই জার্সি হতে পারে। আবার অন্যও হতে পারে। সেটা বলা যায় না। কিন্তু জার্সির রং হলুদই থাকবে।”

চলতি বছর আইপিএলে একেবারেই ব‍্যাকফুটে গতবারের চ‍্যাম্পিয়নরা। এবারের আইপিএলে আট ম্যাচের মধ্যে মাত্র দু’টি ম্যাচে জিতেছে তারা। কেন দল এতটা পিছিয়ে পড়েছে, কোথায় দলের সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে মাহি বলেন, “বর্তমান পরিস্থিতি আমাদের বুঝতে হবে। আমরা অনেক ক্যাচ ছেড়েছি। সেটা করলে হবে না। কারণ ওই ভুলগুলোই ম্যাচ হারিয়ে দেয়। আমাদের সেই জায়গাগুলো ঠিক করতে হবে।”

আরও পড়ুন:Pv Sindhu: এশিয়া চ্যাম্পিয়নশিপে সোনা হাতছাড়া, কার ওপর ক্ষোভ উগরে দিলেন সিন্ধু?

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...