Wednesday, March 25, 2026

মাত্র ২ টাকার টিকিটে SSKM-এ কঙ্কালসার একরত্তি এখন ফুটফুটে

Date:

Share post:

জীবন-মরণ লড়াই। কঙ্কালসার শিশুকে বাঁচাতে যেখানে বেসরকারি হাসপাতালে খরচ হত প্রায় ৩০ লক্ষ টাকা। সেই চিকিৎসায় মাত্র ২টাকার টিকিটের বিনিময় পেলে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবার। পেল রাজ্য সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM। হাড় জিরজিরে চেহারার ২ মাসের শিশুপুত্রকে নিয়ে এসএসকেএমে এসেছিলেন মালা দাস (Mala Das)। খালি চোখে গোনা যাচ্ছিল পাঁজরের হাড়। টানা ৬০ দিনের লড়াই শেষে এখন ফুটফুটে সন্তান খেলছে মায়ের কোলে।

জন্মের পর থেকে শিশুর ওজন কমছিল। চিন্তায় ঘুম উড়েছিলে মা-বাবার। এসএসকেএম-এর নিওনেটাল বিভাগে নিয়ে আসা হয় সদ্যোজাতকে। দেখা যায়, হাজার অসুখ রয়েছে একরত্তির।

• সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স।
• পেটের খাদ্যনালির রস শুকিয়ে গিয়ে জমাট শক্ত- মিকোনিয়াম আইলিয়াস।
• বন্ধ হয়ে গিয়েছিল পেরিস্টালসিস।
• মায়ের পেটের মধ্যেই ফুটো হয়ে গিয়েছিল শিশুর মলত্যাগের নালি।

ডা. দীপঙ্কর রায় জানান, রাসয়নিক প্রদাহজনিত অসুখ মিকোনিয়াম পেরিটোনাইটিস ছিল সদ্যোজাতর। শিশুকে সুস্থ করতে ২৪ ফেব্রুয়ারি ও ৩১ মার্চ পর পর দুটো অস্ত্রোপচার করা হয়।

সেন্ট্রাল লাইন করে শিরার মধ্যে দিয়ে ৬০ দিন খাবার পাঠানো হত শিশুর শরীরে। ৬০ দিন ধরে এই ধরনের চিকিৎসায় বেসরকারি হাসপাতালে খরচ হত প্রায় ৩০ লক্ষ টাকা খরচ। কিন্তু রাজ্য সরকারি হাসপাতালে মাত্র দু’টাকার টিকিটে এসএসকেএম এই ব্যয়বহুল চিকিৎসা হয়। এখন সন্তানকে সুস্থ দেখে স্বস্তিতে দাস পরিবার।

আরও পড়ুন:জন্মশতবর্ষে সত্যজিৎ অনুরাগীদের জন্য এক অভিনব উপহার , গ্রন্থ সংকলন ‘অশনি সংকেত সম্পূর্ণ ‘

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...