Monday, April 6, 2026

অমিত শাহের বঙ্গ সফরকে কটাক্ষ কুণালের, ছাড়লেন না সুকান্তকেও

Date:

Share post:

আগামিকাল, বুধবার রাতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একুশের বিধানসভা ভোটের পর এটাই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির প্রথম বাংলা সফর। দু’দিনের রাজ্য সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দলের বাছাই করা কিছু রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও মূলত তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় আসছেন।

এবার অমিত শাহের এই রাজ্য সফরকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন নতুন তৃণমূল ভবনের গৃহপ্রবেশের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “বাংলায় গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। যে কেউ যখন ইচ্ছা এ রাজ্যে আসতে পারেন। অমিত শাহ আসছেন শুনেছি। বিধানসভা ভোটের আগে তিনি বাংলায় ডেইলি প্যাসেঞ্জার ছিলেন। বিজেপি গোহারা হারার পর আর আসেননি। ফের আসছেন। ভালো কথা।”

এরপরই অমিত শাহকে কুণাল ঘোষের পরামর্শ, “উনি এবার বাংলায় এসে তাঁর দল সম্পর্কে খোঁজ নিন। উনি কাদের ডাকে আসছেন। এখানে তো দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, আদি-তৎকাল বিজেপি রয়েছে। কারা কোন দিকে ভালো করে জেনে নেওয়া নেওয়া দরকার ওনার। ওনার এটাও জানা উচিত, সোশ্যাল মিডিয়া না থাকলে এ রাজ্যে বিজেপিও থাকবে না। বাংলায় ওনাদের দলের যে গুটিকয়েক সাংসদ-বিধায়ক আছেন, আগামী ৬ মাস তাঁরা বিজেপিতে থাকবেন কিনা সেটাও জেনে যাবেন। আসলে উনি যাঁদের সঙ্গে মিটিংয় করবেন বলে ঠিক করেছেন, তাঁরা মিটিং শেষ হলেই বাইরে এসে আমাদের সব জানিয়ে দেবেন।”

এদিন অমিত শাহের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদারকেও কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, “এতদিন সুকান্ত মজুমদারকে অযোগ্য, অনভিজ্ঞ বলতেন তাঁর দলের বিরোধী লবির লোকেরা। তিনি ওয়েবকুপা করতেন, এটা জানার পর সুকান্তবাবুকে দলবদলু সভাপতি বলবেন তাঁরা। আসলে বিজেপি কর্মীরাই রাজ্য সভাপতির উপর আস্থা রাখেন না।”

আরও পড়ুন- ভারতীয় মহিলাদের স্বামীর প্রতি অধিকারবোধ প্রবল, জানাল এলাহাবাদ হাইকোর্ট

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...