Monday, April 6, 2026

রোনাল্ডো-ফার্নান্ডেজের দাপটে ব্রেন্টফোর্ডকে উড়িয়ে জয়ে ফিরল ম্যান ইউ

Date:

Share post:

তিন ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের মুখ দেখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সোমবার রাতে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। পেনাল্টি থেকে একটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাকি দু’টি গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ এবং রাফায়েল ভারানে।

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৯ মিনিটেই ফার্নান্ডেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডোর করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ। এই পেনাল্টি আদায় করেছিলেন রোনাল্ডো নিজেই। ৭২ মিনিটে ম্যান ইউয়ের তৃতীয় গোলটি করেন ফরাসি ডিফেন্ডার ভারানে।

প্রিমিয়ার লিগে ১৮টি গোল হয়ে গেল রোনাল্ডোর। সব টুর্নামেন্ট মিলিয়ে ম্যান ইউয়ের জার্সিতে চলতি মরশুমে ৩৭ ম্যাচে ২৪টি গোল করেছেন তিনি। ব্রিটিশ মিডিয়ার খবর, নতুন কোচ এরিক টেন হ্যাগের তালিকায় রোনাল্ডোর নাম নেই। যদিও এদিন মাঠ ছাড়ার সময় টিভি ক্যামেরায় রোনাল্ডোর বার্তা, ‘‘আমি এখনও শেষ হয়ে যাইনি।’’ সিআর সেভেন ঠিক কি ইঙ্গিত দিলেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে ম্যাচের পর ম্যান ইউয়ের বিদায়ী কোচ র্যা লফ রাংনিক প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোনাল্ডোকে। তিনি বলেন, ‘‘ক্রিশ্চিয়ানো শুধু গোলই করেনি, রক্ষণেও সাহায্য করেছে। এই পারফরম্যান্সের পর, ওকে বাদ কেন দেওয়া হবে? তবে এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন একমাত্র নতুন কোচ।’’

আরও পড়ুন- IPL 2022: বুধবার আইপিএলের ব্লকবাস্টার ম্যাচে ধোনি-কোহলি দ্বৈরথ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...