Friday, April 3, 2026

ঋদ্ধিমানকে হুমকি দেওয়ার অভিযোগ, দু’বছরের জন্য নির্বাসিত সাংবাদিক

Date:

Share post:

ঋদ্ধিমান সাহাকে হুমকির জের। অভিযুক্ত সাংবাদিককে দু’বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার বিসিসিআইয়ের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এই সময়কালে ওই সাংবাদিক বোর্ড আয়োজিত কোনও ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না। বোর্ডের চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের সাক্ষাৎকারও নিতে পারবেন না। সবক’টি রাজ্য সংস্থার কাছেও এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বোর্ডের তরফ থেকে আইসিসি-কে অনুরোধ জানানো হবে ওই সাংবাদিককে নির্বাসিত করার জন্য।

গত ২২ ফেব্রুয়ারি ঋদ্ধিমান ট্যুইট করে ওই সাংবাদিকের বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন। এর পরেই গোটা ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিসিআই।

আরও পড়ুন- China: এবার সীমান্তে হিন্দি দোভাষী নিয়োগ করছে চিনা সেনা

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...