Sunday, April 12, 2026

যোগী রাজ্যে ফের কাঠগড়ায় পুলিশ প্রশাসন, মুখে বেল্ট বেঁধে নির্মমভাবে মার

Date:

Share post:

যোগী রাজ্যে পৈশাচিকভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এমনকি ললিতপুরের ধর্ষণের অভিযোগ লেখাতে গেলে পুলিশের কাছে নাবালিকাকে মারধর ও যৌন নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসে। এ বার আরও ন্যাক্কারজনক ঘটনা ঘটল সেই ললিতপুরেরই।  এ বার পরিচারিকাকে নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠল যোগীরাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এর থেকেই বোঝা যায় বিজেপি শাসিত যোগী রাজ্য কতটা নির্মম। শুধু তাই নয়, আইকন হিসেবে যে রাজ্যকে বিজেপি বেছে নিয়েছে, সেই রাজ্যে রক্ষকই ভক্ষক।


আরও পড়ুন:শাহি সাক্ষাৎ পেলেন অনন্ত মহারাজ, কী আলোচনা হল?

ললিতপুর জেলার মেহরাউনি এলাকায় সরকারি বাসভবনে এক পরিচারিকাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এক কনস্টেবল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, দিন কয়েক আগে চুরির সন্দেহে কনস্টেবল অংশু পটেল ও তাঁর স্ত্রী ওই পরিচারিকাকে মারধর করেন। ছাড় পাননি পরিচারিকার স্বামীও। কিন্তু এখানেই শেষ নয়। এর পর কোতয়ালি থানায় ওই পরিচারিকাকে নিয়ে যান কনস্টেবল অংশু। সেখানে আর এক দফা মারধর চলে। আর তাতে যোগ দেন এক মহিলা সাব-ইন্সপেক্টরও।

ঘটনাটি ঘটেছে চলতি মাসের ২ তারিখ। এই ঘটনার প্রতিবাদে বুধবার ওই নির্যাতিতার পরিচারিকার আত্মীয় থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার কথা বলতে গিয়ে ওই পরিচারিকা জানান, ২ পুলিশ মিলে তাঁকে ঘর বন্ধ করে বেধড়ক পেটান। তাঁর কান্না যাতে বাইরে না শোনা যায়, তার জন্য কাপড় দিয়ে মুখ বেঁধে দেওয়া হয়। এর পর বেল্ট দিয়ে মারধর করা হয়।


দিন কয়েক আগে গণধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে থানারই মধ্যেই বড়বাবুর দ্বারা ফের ধর্ষিত হতে হয় এক বছর তেরোর নাবালিকাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ললিতপুরেই পুলিশের বিরুদ্ধে মহিলার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠল। শুধু মহিলাকে নগ্ন করে মারধর নয়, পুলিশের কাছে যে অভিযোগ জানতে এসেছিলেন ওই মহিলা, সেই অভিযোগ যাতে চেপে দেওয়া যায়, তার জন্য পুলিশ পালটা তাঁর বিরুদ্ধেই মামলা করে। মামলা করা হয় ওই মহিলার স্বামীর বিরুদ্ধেও।কনস্টেবলের পাশাপাশি মারধরের অভিযোগ ওঠে এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধেও।ঘটনায় দুই অভিযুক্তকে সাসপেন্ড করেছে পুলিশ। তাঁদের দু’জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...