Monday, April 6, 2026

Mumbai Indiance: আইপিএলে দ্বিতীয় জয় পেয়ে কী বললেন মুম্বই অধিনায়ক?

Date:

Share post:

শুক্রবার আইপিএলে (IPL) গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ৫ রানে জেতে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indiance)। আর এই জয়ের ফলে চলতি আইপিএলে দ্বিতীয় জয় নিজেদের দখলে করল মুম্বই ইন্ডিয়ান্স। আর এই জয়ের পরে রোহিত বলেন, ভাগ‍্যকে বদলাতেই হতো। এই জয়টা প্রাপ‍্য ছিল আমাদের। এর পাশাপাশি দলের বোলারদেরও প্রশংসা করেন হিটম‍্যান।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” শেষ দিকে খুব চাপ হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও ম্যাচ জিততে পারায় খুব খুশি। ভাগ্যকে কোনও না কোনও দিন বদলাতেই হত। সবার প্রশংসা প্রাপ্য। আমরা ১৫-২০ রান কম করেছিলাম। ওরা ভাল বল করেছিল।”

বোলারদের প্রশংসায় রোহিত বলেন,” আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। কিন্তু নিজেদের শেষ পর্যন্ত লড়াইয়ে রেখেছিলাম। বোলাররা ভাল বল করেছে। মন্থর বল করলে খেলতে সমস্যা হচ্ছিল। ঠিক সময়ে আমরা উইকেট পেয়েছি।”

আরও পড়ুন:Chelsea: রেকর্ড অর্থে চেলসি ক্লাব কিনলেন এই ব‍্যবসায়ী

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...