Wednesday, March 25, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড়ে  বেঁচে রইল শ্রেয়স আইয়রদের আশা। এবারের আইপিএলে মুম্বইকে দু’বার হারাল কলকাতা।

২) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের পাশে বসে উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারত অধিনায়ক। সেই ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) রবিবার রাজ‍্য অ‍্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন হিমাশ্রী রায় । রবিবার ভেঙে দিলেন তাঁরই পুরোনো রেকর্ড। হিমাশ্রী নিজের রেকর্ড (১১.৬ সেকেন্ড) ভেঙে গড়লেন নতুন রেকর্ড (১১.৩ সেকেন্ড)।

৪) রবিবার রাতে দিল্লি ক‍্যাপিটালসের বিরুদ্ধে ৯১ রানে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস । এই জয়ের ফলে এখনও অঙ্কের হিসাবে প্লে-অফের রাস্তা খোলা আছে মহেন্দ্র সিং ধোনির দলের। যদিও প্লে-অফ নিয়ে ভাবতে নারাজ মাহি। বরং ম‍্যাচ বাই ম‍্যাচ ভাবতে চান ক‍্যাপ্টেন কুল।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...