Saturday, March 28, 2026

Corona Update: করোনা নিয়ে সুসংবাদ! কমল সংক্রমণ, মৃত্যু গ্রাফ নিম্নমুখী

Date:

Share post:

মঙ্গলে মিলল মঙ্গলময় খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central health ministry) রিপোর্ট অনুযায়ী করোনা নিয়ে আপাতত কোনও অশনি সংকেত নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতে মহামারীর (Pandemic)আর কোনও ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা নেই। সে কথা যে সত্যি, দেশের নিম্নমুখী কোভিড (Covid 19) পরিসংখ্যানই তার প্রমাণ।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে , গত ২৪ ঘণ্টায় করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ২২৮৮ জন। সোমবার সেই সংখ্যাটা ছিল ৩০০০ এরও বেশি। সপ্তাহের দ্বিতীয় ব্যস্ত দিন মঙ্গলবার দেশের করোনা (Corona)পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজারের বেশি। দেশের করোনা সংক্রমণ গ্রাফ বেশ নিম্নমুখী। সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে তা ১৯ হাজার ৬৩৭। পজিটিভিটি রেট আগের থেকে কমে হয়েছে ০.৪৭ শতাংশ। একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ১০।

দীর্ঘ সহবাসের পর নষ্ট করে দিতে চেয়েছিলেন সন্তানও!! বিতর্কে আমির খান

করোনাকে জয় করতে সবার আগে দরকার ভ্যাকসিন নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। কারণ দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলেও চিন (China)-সহ একাধিক দেশে এখনও যথেষ্ট উদ্বেগজনক পরিসংখ্যান। একদিনে চিনে প্রায় ৩৫০০ জন করোনায় আক্রান্ত, যার মধ্যে বেশিরভাগই উপসর্গহীন। তাই ভারত সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে টিকাকরণের কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের ১২ থেকে ১৪ বছর বয়সি ৩ কোটিরও বেশি নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন, যা বড়সড় সাফল্য বলেই মনে করছে কেন্দ্র। প্রবীণদের বুস্টার ডোজ এবং কমবয়সিদের প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। দেশে ৫ থেকে ১২ বছর বয়সিদেরও টিকাকরণ শুরু হবে। তবে তার দিনক্ষণ এখনও জানা যায়নি। এই মুহূর্তে করোনাকে জয় করার পথে ধাপে ধাপে এগোচ্ছে দেশ।



Related articles

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...