Saturday, April 18, 2026

রাজ্যের প্রাপ্য টাকায় থাবা বসাচ্ছে কেন্দ্র: মোদিকে ফের নিশানা মমতার

Date:

Share post:

রাজ্য সরকারের প্রাপ্য টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। বারবার কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার টাউনহলের উদ্বোধনে গিয়ে প্রকাশ্যে ফের একবার মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এবারও তিনি কেন্দ্রের(central) বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন। স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্র তো টাকা দিচ্ছে না উল্টে রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে।

এদিন টাউনহলে ডব্লিউবিসিএস(WBCS) আধিকারিকদের এক অনুষ্ঠানে উপস্থিত হয় কেন্দ্রকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিসেম্বর মাস থেকে টাকা দিচ্ছে না কেন্দ্র। ১০০ দিনের কাজ করে টাকা পাচ্ছে না রাজ্যের মানুষ। কেন্দ্র তো টাকা দিচ্ছি না উল্টে রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে। পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য আমলাদের কাজের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করোনাকালে আপনারা যেভাবে কাজ করেছেন তাতে আমরা গর্বিত। অনুষ্ঠান থেকে ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য বেশকিছু ঘোষণা করেন।

আরও পড়ুন:সংস্কারের পর নবগঠিত ঐতিহাসিক টাউন হল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করে দেন ডব্লিউবিসিএস অফিসাররা বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর প্রতি মাসে ১০ হাজার টাকার বিশেষ ভাতা পাবেন। একই সঙ্গে তাঁদের শরীর-স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থাও করা হবে। এছাড়াও আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে। একইসঙ্গে রাজ্যে ফের জেলার সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।




Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...