Tuesday, March 24, 2026

Yuzvendra Chahal: দিল্লির বিরুদ্ধে ম‍্যাচ হারলেও, রেকর্ড গড়লেন চ‍্যাহাল

Date:

Share post:

বুধবার রাতে দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ম‍্যাচ হারলেও খেলতে নেমে অনন্য নজির গড়লেন রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) যুজবেন্দ্র চ‍্যাহাল (Yuzvendra Chahal)। ভাঙলেন ১৪ বছরের রেকর্ড। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চ‍্যাহাল। দিল্লির মিচেল মার্শকে আউট করতেই পাকিস্তানের সোহেল তনভীরের ১৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন চাহাল।

বুধবার রাতে দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়েন চ‍্যাহাল। রাজস্থান রয়্যালসের হয়ে এক মরশুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সোহেল তনভীরকে পিছনে ফেলে দিলেন তিনি। তনভীর আইপিএলে ২০০৮ সালে ২২ উইকেট নিয়েছিলেন। চ‍্যাহাল ২০২২ আইপিএলে মার্শের উইকেটের নিতেই রাজস্থানের হয়ে প্রথম মরশুম খেলেই ২৩টি উইকেট শিকার করেন। চ‍্যাহালের লক্ষ্য এখন জেমস ফকনারের রেকর্ড। যিনি ২০১৩ সালে এই দলের হয়ে ২৮টি উইকেট নিয়েছিলেন। যুজবেন্দ্র চ‍্যাহালকে এই মরশুমে গ্রুপ লিগে আরও দুটি লিগ ম্যাচ খেলতে হবে। প্লে-অফে রাজস্থানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাই সবকিছু ঠিকঠাক চললে তিনি ডোয়েন ব্র্যাভো এবং হর্ষাল প্যাটেলের ৩২ উইকেটের রেকর্ডও ভাঙতে পারেন।

আরও পড়ুন:Brendon McCullum: জল্পনার অবসান, ইংল‍্যান্ড টেস্ট দলের কোচ হলেন ব্রেন্ডন ম‍্যাকালাম

 

 

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...