Monday, April 6, 2026

বাস্তুহারা বউবাজারের বাসিন্দাদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ এলাকার পৌরপিতার

Date:

Share post:

বউবাজারে মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুর্গা পিতুরি লেনের বহু বাড়িতে ফাটল ধরেছে। বাস্তুহারা ৮৬জন। আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। এই বিপর্যয়ের সময় বাসিন্দাদের পাশে কাউন্সিলর থেকে মেয়র সকলেই। বাসিন্দাদের মনে সাহস জোগাতে অভিনব উদ্যোগ নিলেন উত্তর কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে।

আরও পড়ুন:মেট্রো টানেলে জল ঢোকা বন্ধ করল KMRCL, বিকেলেই মুখোমুখি মেট্রো-পুরসভা


ক্রমশই বাড়ছে আতঙ্ক। বাসিন্দাদের কথায় ক্রমশ আরও চওড়া হচ্ছে ফাটল। আতঙ্কেই দিন কাটাচ্ছেন তাঁরা। পুণরায় তাঁদের বাড়ি ফিরে পাবেন কিনা, তা নিয়ে চিন্তায় এলাকার মানুষ। এমতাবস্থায় আজ, শুক্রবার থেকে নিজের কার্যালয় ছেড়ে ফুটপাতে বসছেন কাউন্সিলর। মেট্রো বিপর্যয়ের জন্য বাসিন্দাদের পাশে থাকতে ফুটপাতেই অস্থায়ী অফিস বানিয়ে ফেলেছেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এলাকার প্রতিটি মুহূর্তের উপর নজরদারি চালাচ্ছেন কাউন্সিলর।




প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ঘরছাড়া হয়েছিলেন। মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল ধরে। হেলে পড়েছিল বাড়ি। আতঙ্ক, ভয়ে ঘরছাড়া হয়েছিলেন অনেকেই। ফের সেই একই বিপর্যয়  ঘটেছে। বাসিন্দাদের দাবি, এখনও আতঙ্কেই দিন কাটছে তাঁদের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...