Friday, June 26, 2026

জনবিরোধী সরকারকে প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থীরাই, দলের যুবশক্তিকে বার্তা বুদ্ধদেবের

Date:

Share post:

এবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ১১তম সর্বভারতীয় সম্মেলনের আসর বসেছে কলকাতায়। সেই উপলক্ষ্যে দলের যুব সম্প্রদায়কে অডিও মারফৎ অভিনন্দন বার্তা পাঠালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিওয়াইএফআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য।

একটি রেকর্ড করা অডিও বার্তায় বুদ্ধবাবু দলের যুব সমাজের উদ্দেশে জানান, রাজ্যে ও দেশজুড়ে যে জনবিরোধী ও দমনপীড়নের নীতি চালাচ্ছে সরকারগুলি, মানুষের স্বার্থে আন্দোলনের মধ্যে দিয়ে তা একমাত্র প্রতিহত করতে পারে বামপন্থীরাই। একইসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য-এর পাঠানো লিখিত বার্তাটি পাঠ করে শোনান ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায়।

দীর্ঘদিন অসুস্থ হয়ে গৃহবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভা ভোটে বামেদের বিপর্যয়ের পর থেকেই রাজনীতি থেকে নিজেকে ক্রমশ দূরে সরিয়ে নেন বুদ্ধবাবু। তবু অসুস্থ শরীর নিয়ে লেখালেখি এবং রাজনৈতিক মন্তব্য করে যাচ্ছেন। এবার ফের ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলনে দলের যুবশক্তিকে উদ্বুদ্ধ করতে অডিও ও লিখিত বার্তা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুন:Gujrat:  ছাত্রীর পা ছুঁতে অধ্যক্ষকে বাধ্য করলেন এবিভিপি নেতা! ভাইরাল ভিডিও

 

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...