Friday, April 3, 2026

Rishabh Pant: সুস্থ হয়ে উঠছেন পৃথ্বী, পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে পারেন দিল্লির ব‍্যাটার: সূত্র

Date:

Share post:

সুস্থ হয়ে উঠছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। যোগ দিয়েছেন দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals) শিবিরেও। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে সোমবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। আসলে অনেকেই বলেছিলেন চলতি আইপিএলেই ( IPL) আর হয়ত খেলতে দেখা যাবে না পৃথ্বীকে। এমনকি এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন দিল্লি ক্যাপিটলসের সহকারী কোচ শেন ওয়াটসনও। তবে এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবেন পৃথ্বী।

সেই সর্ব ভারতীয় সংবাদ সংস্থার তরফে বলা হয়েছে, পৃথ্বী শ দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং লিগের ও টুর্নামেন্টে দিল্লির বাকি ম্যাচে খেলতে দেখা যাবে পৃথ্বীকে। শেষ কয়েক সপ্তাহ ধরে এক অজানা জ্বরে আক্রান্ত হয়েছিলেন পৃথ্বী । দিল্লির হয়ে শেষ দিকে বেশ কয়েকটা ম্যাচে খেলেননি তিনি। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ বলেছিলেন পৃথ্বীর হয়তো টাইফয়েড হয়েছে। তারপরে দলের সহকারী কোচ শেন ওয়াটসনও জানান, পৃথ্বীর জ্বর সম্পূর্ণ কমেনি। শরীরও বেশ দুর্বল। খেলার মতো অবস্থায় আসতে তাঁর অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। চলতি আইপিএলে পৃথ্বী শেষ ম্যাচ খেলেছিলেন ১ মে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেই ম্যাচের পরে শারীরিক অসুস্থতার কারণে আর খেলা হয়নি পৃথ্বীর। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পৃথ্বী। হাসপাতালের বিছানায় বসে থাকার ছবি নেট মাধ্যমে দিয়ে নিজের অসুস্থতার কথা জানান পৃথ্বী।

আরও পড়ুন:Virat Kohli: ছন্দে নেই বিরাট , তবুও আইপিএলে রানের রেকর্ড কোহলির

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...