Monday, April 6, 2026

IMDB রেটিংয়ে শীর্ষে ‘অপরাজিত’, পিছনে ফেলল বলিউড-দক্ষিণী ছবিকেও

Date:

Share post:

দক্ষিণী ছবি ‘KGF 2‘-কেও পিছনে ফেলে দিয়েছে ‘অপরাজিত’ আইএমডিবির (IMDB) তালিকায় বলিউড দক্ষিণী ছবিকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল বাংলা ছবি ‘অপরাজিত’ (Aparajito)। IMDB-র সোমবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দক্ষিণী ছবি ‘KGF 2‘-কেও পিছনে ফেলে দিয়েছে অনীক দত্তের (Anik Dutta) পরিচালিত এই ছবি। ‘অপরাজিত’-র রেটিং ৯.৩। সেখানে ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেটিং ৮.৯। হলে চলা বেশ কিছু বলিউড ও দক্ষিণী ছবিকেও টেক্কা দিয়েছে এই ছবি।

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবি তৈরির নেপথ্য কাহিনীই নিয়ে তৈরি ছবি ‘অপরাজিত’। ছবিতে সত্যজিৎ (ছবির নাম অপরাজিত) রায়ের ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল। গত শুক্রবারই মুক্তি পেয়েছে পরিচালক অনীক দত্তর এই ছবি। ইতিমধ্যেই সাড়া ফেলেছে বক্স অফিসে। ছবির প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। ভালো ছবির তকমা দিয়েছে চলচ্চিত্র সমালোকরাও। কিন্তু দক্ষিণী ছবির দাপটে যখন ধরাশায়ী হচ্ছে বলিউডের বড় বাজেটের ছবি, সেখানে দাঁড়িয়ে অনীকের এই ছবি সাদা-কালো ছবির ‘KGF 2‘-কে টেক্কা দেওয়া অবশ্যই উল্লেখ্যযোগ্য। ছবিটি ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ ও ‘টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে’ দেখানো হবে।

আরও পড়ুন- বুস্টার ডোজের চেয়ে ওমিক্রনের সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, দাবি গবেষণায়

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...