Sunday, April 5, 2026

আমজনতার হেঁশেলে টান! দাম বাড়ল কেরোসিনের

Date:

Share post:

জ্বালানির লাগাতার দামবৃদ্ধি নিয়ে ফুঁসছে দেশ। জ্বালানির ভয়ঙ্কর জ্বালায় জ্বলছে সাধারণ মানুষ। বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম । এই অবস্থায়, আম জনতার জ্বালা আরও বাড়ল।  চড়ল কেরোসিনের দামও।

আরও পড়ুন:DYFI: বেলাশেষে বাংলাই পেল সম্পাদক, বয়সজনিত কারণে অভয়-বিদায়


মে মাসের শুরুতেই দাম বাড়ার পর ফের মে মাসের মাঝামাঝি ফের ১৫ পয়সা প্রতি লিটারে কেরোসিনের দাম বাড়ল। এপ্রিল মাসে প্রতি লিটারে কেরোসিনের দাম ছিল ৭৯ টাকা ৬২ পয়সা । এবার থেকে লিটার প্রতি কেরোসিনের দাম ৮০টাকা ছাড়ালো। কেন্দ্রের লাগাতার এই দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের হেঁশেলে যে প্রভাব পড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

রাজ্যে এখন প্রায় সাড়ে ৯ কোটি রেশন গ্রাহক আছেন। নতুন বর্ধিত দাম নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দফতর। সেখানে বলা হয়েছে, এবার থেকে কেরোসিন কিনতে গেলে লিটার প্রতি ৮২ টাকা ৫৪ পয়সা দিতে হবে গ্রাহককে। কেরোসিনের এই দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্তর।

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...