Thursday, March 26, 2026

কংগ্রেস নয়, বিরোধী মুখ মমতা: চিন্তন বৈঠকে রাহুলের বক্তব্যের পাল্টা তোপ জাগো বাংলায়

Date:

Share post:

‘বিজেপিকে(BJP) হারাতে হলে লড়তে হবে কংগ্রেসকে, কোনও আঞ্চলিক দল নয়’। সম্প্রতি রাজস্থানে সম্পন্ন হওয়া ৩ দিনের চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রাহুলের এহেন বক্তব্যেরই পাল্টা তোপ দাগল তৃণমূল(TMC)। সোমবার তৃণমূল মুখপত্র জাগো বাংলার(Jago Bangla) সম্পাদকীয়তে কংগ্রেসকে তুলোধনা করা লেখা হল, “কংগ্রেসই যে বিজেপির আসল বিরোধী, সেটা এখন আর মানুষ বিশ্বাস করেন না। মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এখন বিরোধী মুখ। রাজ্যে রাজ্যে কংগ্রেস কার্যত অপাংক্তেয়।” পাশাপাশি রাহুলের বক্তব্যের পাল্টা লেখা হয়েছে, কংগ্রেস সাংসদের এহেন মন্তব্য তৃণমূল বা আঞ্চলিক দলগুলিকেই ছোট করা নয়, কংগ্রেসের জন্যও বেশ বিড়ম্বনার।

‘চিন্তনের চিন্তা’ শীর্ষক প্রতিবেদনে জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, “নিজের ঘরই বিধ্বস্ত, আর সে কি না অন্যের ঘরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে, অন্যের ভুল ধরার ফন্দি খুঁজছে। উদ্দেশ্য একটাই, নিজের দোষ ঢেকে অন্যকে দোষী করে তোলা। যে কাজটা কংগ্রেসের তথাকথিত চিন্তন শিবিরে বহু চিন্তা করে সোনিয়াপুত্র রাহুল গান্ধী সুচারু ভঙ্গিতে করার চেষ্টা করছেন।” পাশাপাশি কংগ্রেসের বর্তমান অবস্থা কেমন, তা বিশদে তুলে ধরে রাহুল গান্ধীর বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই প্রতিবেদনে।

আরও পড়ুন:তদন্ত নিয়ে নিহত বিজেপি কর্মীর দাদা প্রশ্ন তুলতেই বিধায়ক পরেশ পালকে CBI তলব

উল্লেখ্য, রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের ৩ দিনের চিন্তন বৈঠক শেষ হয় গত রবিবার। শেষ দিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী স্বিকার করে নেন, কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি তিনি এটাও জানান, বিজেপিকে হারাতে পারে একমাত্র কংগ্রেস, কোনও আঞ্চলিক দল নয়। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আদর্শের। আঞ্চলিক দলগুলির সেই আদর্শ নেই। ফলে দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরাতে গেলে কংগ্রেসকে লড়াই করতে হবে। যদিও সম্প্রতি প্রশান্ত কিশোর জানিয়ে ছিলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলের সঙ্গে জোট করে লড়াই করা উচিত। তবে রাহুল যে প্রশান্ত কিশোরের বক্তব্যের সঙ্গে একমত নন তা তাঁর বক্তব্যেই স্পষ্ট।




Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...