Tuesday, June 9, 2026

আতঙ্কের নাম করোনা, ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ

Date:

Share post:

করোনা(Corona) ভাইরাস নিয়ে চিন্তা যেন কিছুতেই কমছে না। ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ, এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ২০০০ এর বেশি। ফের অস্বস্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)।

করোনা নিয়ে উদ্বেগ যেন কমছেই না। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য ও অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Corona)আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৫ লক্ষ ২৪ হাজার ৩০৩ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ৪১৯ জন। পাশাপাশি সুস্থতার হারও বেশ লক্ষ্য করার মতো। দেশে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৮৪১। সুস্থতার হার প্রায় ৯৮.৭৫ শতাংশ।

অন্যদিকে আবার অজানা জ্বরের আতঙ্কে চিন্তা বাড়ছে পড়শি দেশ চিনে।গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়ায় অজানা জ্বরে আক্রান্ত হয়েছেন অন্তত ১৭ লক্ষ মানুষ। সেই জ্বর কি করোনা সংক্রমণ? আশঙ্কায় প্রকাশ করে উত্তর চিনের বন্দর শহর তিয়ানজিনের সাবওয়ে আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চিন। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে চিনের বন্দর শহর ডালিয়ানে প্রায় ৭৫ লক্ষ বাসিন্দার এক দিন অন্তর করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।



Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...