Monday, April 6, 2026

IPL: পরিবর্তন হল আইপিএল ফাইনালের সময়: সূত্র

Date:

Share post:

পরিবর্তন হল আইপিএল (IPL) ফাইনালের সময়। ২৯ মে আইপিএল ফাইনাল। এখনও পর্যন্ত আইপিএলে ম‍্যাচ গুলো হত সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। কিন্তু ফাইনালে সময় পিছিয়ে গেল আধ ঘণ্টা। ফাইনালে ম‍্যাচ শুরু হবে রাত আটটা থেকে। বৃহস্পতিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়, “ফাইনালের দিন একটি অনুষ্ঠান হবে, সেই কারণেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। করোনার পর থেকে আইপিএলের শুরু বা শেষে কোনও অনুষ্ঠান হচ্ছিল না। এ বারই প্রথম অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ বড় করেই সেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।”

সূত্রের খবর, অনুষ্ঠানে থাকতে পারেন রণবীর সিং, এআর রহমান।

আরও পড়ুন:Kl Rahul: কেকেআরের বিরুদ্ধে জয় পেয়ে শ্রেয়সদের লড়াইকে কুর্নিশ কে এল রাহুলের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...