Wednesday, March 25, 2026

এসএসসির দফতরে CRPF মোতায়েনের নির্দেশ হাইকোর্টের,দুপুরেই শুনানি

Date:

Share post:

এসএসসি নিয়ে নজীরবিহীন রায় দিল হাইকোর্ট।বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দিল আদালত। এসএসসির দুই অফিসেই সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।


বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের নির্দেশ, বুধবার রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত কেউ এসএসসির দফতরে ঢুকতে পারবে না। দিনভর টালমাটাল অবস্থার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেম্বারে মাঝ রাতেই শুনানির সম্ভাবনা তৈরি হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় শুনানি।


আরও পড়ুন:CBI হাজিরা এড়ানোয় এবার মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা?


জানা গেছে, বিচারপতির চেম্বার থেকেই কেন্দ্রীয় বাহিনীর অফিসে ফোন করে কথা বলেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত। আদালত নির্দেশ দেয়, নির্দেশের কপি তৎক্ষণাৎ সিআরপিএফকে দেওয়া হোক। আদালত আরও জানিয়েছে, রাতেই দফতর চত্বর ঘিরে ফেলতে হবে। বুধবার রাত সাড়ে দশটা থেকে শুনানি শুরু হয়। সূত্রের খবর, ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন বিকাশরঞ্জন ভট্টাচার্যও।


ভার্চুয়াল শুনানিতে সবপক্ষের উপস্থিতিতেই নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকা এসএসসির চেয়ারম্যানের পদত্যাগে নতুন আশঙ্কা দেখা দিয়েছে। চাকরিপ্রার্থীদের জরুরি আবেদনের প্রেক্ষিতে তাই এই জরুরি শুনানি হতে পারে। কমিশন অফিস থেকে নথি সরতে পারে এই আশঙ্কাতেই নতুন আবেদন। বুধবার দিনভর এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।হাইকোর্টের নির্দেশ মেনে বুধবারই বিকেলে সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। যদিও এইনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি পার্থ।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...