Tuesday, April 14, 2026

জামিন পেয়ে বাড়ি ফিরলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়

Date:

Share post:

বাড়ি ফিরলেন শিনা বোরা হত্যা মামলায় (Sheena Bora Murder Case) মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukherjee)। জামিন পেয়েছিলেন দিন দুয়েক আগে, আজ শুক্রবার বিকেলে জেল থেকে ছাড়া পেলেন তিনি।

মেয়ে শিনা বোরাকে (Sheena Bora) হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে। ২০১৫ সালের আগস্টে ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে (Indrani Mukherjee) গ্রেফতার করেছিল মহারাষ্ট্রের খার থানার পুলিশ। এই মামলায় আরেক অভিযুক্ত ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায় গত বছরই জামিন পেয়েছেন। এবার বিশেষ সিবিআই আদালত ২ লাখ টাকার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে ইন্দ্রাণীকে। কাগজপত্রের কাজ সময়মতো শেষ করতে না পারায় গতকাল তাঁকে মুক্তি দেওয়া হয়নি। আজ জেল থেকে ছাড়া পেলেন তিনি।

প্রসঙ্গত, যদিও ইন্দ্রাণীর কন্যা-হত্যার মামলা যেমন চলছিল চলবে। বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ইন্দ্রাণীর আইনজীবী মুকুল রোহতগি জানিয়েছেন, এই মামলার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই মামলায় এখনও বহুজনের সাক্ষ্য নেওয়া বাকি। মামলাটিতে ইন্দ্রাণীকে দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ এখনো তদন্তকারীদের হাতে আসেনি। তাই ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সুপারিশ জানানো হয়েছিল আদালতে। সমস্ত বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এর পরই ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দেয়।



Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...