Saturday, June 13, 2026

Kidney Stone: বিরল অস্ত্রোপচার! কিডনি থেকে বের করা হল ২০৬টি পাথর

Date:

Share post:

দীর্ঘ ৬ মাস ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন হায়দরাবাদের বছর ৫৬ এর বাসিন্দা বীরমল্ল রামলক্ষ্মইয়া। পেটের ব্যথার চিকিৎসা করাতে এসে ‘আল্ট্রা সাউন্ড’ পরীক্ষা করে জানা যায় যে কিডনিতে পাথর জমে থাকার কারণেই ওই ব্যক্তি পেট ব্যথার সমস্যায় ভুগছিলেন। এরপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপাচার করে তার কিডনি থেকে বের করা হয় ২০৬টি পাথর। যা দেখেশুনে অবাক চিকিৎসক থেকে ওই রোগীর পরিজনরা।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে পিঠে ব্যথা শুরু হওয়ার পর স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছিলেন বীরমল্ল। কিন্তু কিছুতেই ব্যথা না কমায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে আসতে বাধ্য হন তিনি। সেখানেই প্রাথমিক পরীক্ষাতে বাম কিডনিতে ‘ক্যালকুলি’ ধরা পড়ে তাঁর। সেখানেই তাঁর অস্ত্রোপচার করা হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ২০৬টি পাথর বের করা হয় ওই ব্যক্তির কিডনি থেকে। অস্ত্রোপচারের দুদিন পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত সুস্থ রয়েছেন বীরমল্ল।

আরও পড়ুন- পুরনো মেধাতালিকায় নাম থাকা সকলের চাকরি হবে, কোর্টকে জানাল রাজ্য

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...