Monday, April 6, 2026

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই গাড়ি,মৃত ৮,শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই গাড়ি৷  রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা যাত্রী বোঝাই জিপের। ঘটনাস্থলের মৃত্যু হয় ৮ যাত্রীর। গুরুতর আহত আরও ৩ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে৷ শনিবার গভীর রাতে বিয়ের অনুষ্ঠান সেরে ওই গাড়িতে চেপে গ্রামে ফিরছিলেন বরযাত্রীরা৷ তখনই পার্কিংয়ে দাঁড় করানো একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আরও পড়ুন:ভূস্বর্গে টানেল ধসে মৃত্যু বাঙলার ৫ শ্রমিকের, পরিবারের পাশে প্রশাসন


পুলিশ সূত্রের খবর,  রবিবার সকালে একটি জিপে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১১ জন যাত্রী। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের জোগিয়া কোতয়ালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে জিপটি। বেগ এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দ্রুত স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে গোরক্ষপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।




মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে একটিও ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার পিছু দু’ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...