Friday, June 26, 2026

ভালো কাজ করলেই বিনামূল্যে মিলছে পেটভর্তি খাবার

Date:

Share post:

সকাল থেকে রাত পর্যন্ত কাজ করাতে পেটের দায়ে তাইনা? কিন্তু যদি জানতে পারেন এই পেটের জ্বালা মেটাতে কোন টাকা দিতে হবে না আপনাকে, শুধু করতে হবে একটা ভালো কাজ। শুনতে অবাক লাগলেও এটা কিন্তু বাস্তবে ঘটছে। এ এমন এক হোটেল যার নাম ‘ভালো কাজের হোটেল’ (Bhalo Kajer Hotel)আর যেখানে বিনামূল্যে মিলছে খাবার। তবে শর্ত একটাই করতে হবে একটা ভালো কাজ।

এই হোটেলের ঠিকানা বাংলাদেশের (Bangladesh) ঢাকার কমলাপুর বাস স্ট্যান্ড। প্রতিদিন এখানে মানুষ বিনামূল্যে খাবার পান। ঢাকার কমলাপুর রেল স্টেশনের (Kamalapur Rail station)কাছেই কমলাপুর আইসিডি কাস্টমস হাউজ সংলগ্ন স্থান। দুপুর হলেই উপচে পড়া  মানুষের ভিড়। রাস্তার পাশে কয়েকজন তরুণ আপনাকে জিজ্ঞেস করবে দুটি প্রশ্ন । এক, আপনার নাম আর দুই, আপনি কোন ভাল কাজ করেছেন। সবটাই একটা চিরকুটে লিখে রাখা হবে। তারপর মিলবে স্লিপ আর পেট ভর্তি খাবার। ব্যতিক্রমী এই উদ্যোগ শুরু ২০০৯ সালে,  বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক পড়ুয়া এই ভাবনাকে বাস্তবায়িত করেন। তারপর ২০১৯ সাল থেকে নিয়মিত চলে ‘ভালো কাজের হোটেল’।

এই হোটেলে রবি থেকে বৃহস্পতি খিচুড়ি আর ডিম পাবেন। শুক্র-শনি পোলাও মাংস বিরিয়ানি সবটাই হয়। ইয়ুথ ফর বাংলাদেশ (Youth For Bangladesh) এই উদ্যোগ নিয়ে সবার মধ্যে আবারও মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলতে চায়।



Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...