Monday, April 6, 2026

Howrah: পেটে ৮ কেজির টিউমার! স্বাস্থ্য সাথী কার্ডে বিরল অস্ত্রোপচার

Date:

Share post:

নিঃশব্দে বেড়ে উঠেছিল টিউমার (tumour)। একদিন বা দু’দিন নয় প্রায় ৩-৪ বছর ধরে তার অস্তিত্বের জানান দেয়নি সে। বিশাল আকার ধারণ করে ৫২ বছরের এক মহিলার শরীরে জাঁকিয়ে বসে ছিল। সরকারি স্বাস্থ্য সাথী(Swasthya Sathi Card) কার্ডের মাধ্যমে বিরল অস্ত্রোপচার (Operation) করে টিউমারটি বার করা হল।

যন্ত্রণাবিহীন এক টিউমার, চিকিৎসাশাস্ত্রে বলা হয় ‘‘RETROPERITONEAL SARCOMA’’। হাওড়ার শিবপুরের (Shibpur, Howrah)বাসিন্দা রাজিয়া খাতুনের (Razia Khatun) শরীরে নিঃশব্দে বাসা বেঁধেছিল। আগে থেকে কিছুই বোঝা যায়নি। রাজিয়ার পরিবার বলছে, সেরকম কোন সমস্যা ছিল না রোগীর। তবে গত একমাস যাবৎ খাওয়ার প্রতি অনীহা দেখা যাচ্ছিল। ডাক্তারের কাছে যাওয়া মাত্রই পরীক্ষা করার পর এই রোগ ধরা পড়ে। চিকিৎসকেরা জানাচ্ছেন টিউমার (Tumour) বড় না হলে নিজের অস্তিত্বের জানান দেয় না ,তাই বাইরে থেকে বোঝার কোন উপায় নেই। বিশাল আকার ধারন করার পর খাদ্যনালী আর মূত্রনালী বন্ধ করে দেয় এই টিউমারটি। এর ফলে সমস্যা তৈরি হয়। সেরকম কোনও যন্ত্রণাও থাকে না । কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকেন রোগী।  সবটা জানার পর রাজিয়ার পরিবারের তরফ থেকে বিভিন্ন হাসপাতালে সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে হাওড়ার শিবপুরের(Shibpur)  একটি বেসরকারি হাসপাতালে রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই বিরল অস্ত্রোপচার করে মৃতপ্রায় মহিলার প্রাণ ফেরালেন চিকিৎসক  ৷



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...