Monday, April 6, 2026

শুধুমাত্র মহিলাদের নিয়েই বিমান উড়িয়ে ইতিহাস তৈরি সৌদি আরবের

Date:

Share post:

নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার দেওয়া নিয়ে, ভাগ্যবিধাতার কাছে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। যুগের পর যুগ পেরিয়ে গেলেও নারী (Woman)কি সত্যিই ডানা মেলে উড়তে পেরেছে? যখন এই প্রশ্ন এখন ওঠে সমাজের বুকে, তখনই সৌদি আরব ইতিহাস তৈরি করল (Saudi Arabia created history) নারীদের নিয়ে। শুধুমাত্র মহিলাদের নিয়ে আকাশে উড়লো বিমান (Flight)। যে দেশের মেয়েদের বাড়ির বাইরে পা ফেলতে গেলে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়, সেই দেশের মহিলাদের স্বপ্নের উড়ান শুরু।


সম্প্রতি রাজধানী রিয়াধ থেকে লোহিত সাগরের তীরে অবস্থিত শহর জেড্ডার দিকে উড়াল দিয়েছিল একটি বিমান। তার সাতজন কলাকুশলীর সবাই মহিলা।এখানেই শেষ নয় তাঁরা অধিকাংশই সৌদি আরবেরই জন্মেছে।এবার সেই মেয়েরাই রক্ষণশীলতার নাগাল এড়িয়ে এমন উড়ান দিলেন যা স্বপ্ন দেখতে শেখাচ্ছে সৌদি আরবের গৃহবন্দি বাকি মেয়েদেরও। বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এর আগেও একাধিকবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে সৌদি আরবের মেয়েরা। সেদেশের সিভিল এভিয়েশন অথরিটি বিষয়টির দিকে নজর রেখেছিল। ২০১৯ সালে সেই দেশে প্রথমবার কোন বিমানের সহকারি চালক ছিলেন একজন মহিলা। এবার পুরো বিমান জুড়েই সবাই মহিলা।কেবল প্লেনের ক্যাপ্টেন ছিলেন এক বিদেশি মহিলা, বলে জানিয়েছেন আধিকারিকেরা।


উল্লেখ্য দেশের বর্তমান শাসক মহম্মদ বিন সলমন মসনদে বসার পর দেশের অবস্থা সামান্য হলেও বদলেছে। এবার সৌদি আরবের মহিলাদের এই কৃতিত্ব নিঃসন্দেহে একটা মাইলস্টোন হয়ে থাকবে ইতিহাসের বুকে,  বলাই বাহুল্য।



Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...