Monday, June 8, 2026

ব্যারাকপুর পৌঁছনোর আগেই শুভেন্দুর গাড়ির টায়ার পাংচার হবে! কেন এমন বললেন মদন?

Date:

Share post:

অর্জুন সিং (Arjun Singh) বিজেপি (Bjp)ছেড়ে তৃণমূলে আসার পর ব্যারাকপুরের সাংগঠনিক জেলায় গেরুয়া শিবিরের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আর দায়িত্ব পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই আগামিকাল, বুধবার বিজেপির সাংগঠনিক বৈঠকে শ্যামনগরে যাচ্ছেন শুভেন্দু। যা নিয়ে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)।

শুভেন্দুকে খোঁচা দিয়ে মদন মিত্র দাবি করেন, ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে পারবে না শুভেন্দু। তার আগেই শুভেন্দুর গাড়ির টায়ার পাংচার হয়ে যাবে। গাড়িতে যান্ত্রিক ত্রুটিও হতে পারে।

মদন মিত্রের কথায়, “ভাবতে খুব খারাপ লাগে। শুভেন্দুর কত ভালো প্রসপেক্ট ছিল। কত ভালো কেরিয়ার ছিল। কাল ব্যারাকপুর অবধি গেলে ভালো। তার আগে যদি গাড়ির টায়ার পাংচার হয়ে যেতে পারে। আমি বলতে পারব না, তবে আরও অনেক কিছুই হতে পারে। ও ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে পারবে কিনা সন্দেহ হচ্ছে আমার।”

সংশ্লিষ্ট মহল মদন মিত্রের এমন মন্তব্যকে কিন্তু হালকাভাবে নিচ্ছে না। কলকাতার দিক থেকে ব্যারাকপুর যেতে হলে কামারহাটির উপর দিয়েই যেতে হবে। এবং বুধবার শুভেন্দুর যাত্রাপথে যে খুব সুখকর হবে না, মদন মিত্রের মন্তব্যেই তার ইঙ্গিত স্পষ্ট।

&



;

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...